০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। বুধবার দুপুর সোয়া ১২টায় উপজেলার বুধন্তি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো
হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, দুপুরে সিলেট থেকে আসা ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহি একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের আরেকটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের কয়েকজন যাত্রী আহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুইটি উদ্ধার কাজ চলছে। তবে দুর্ঘটনার পরপরই চালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

প্রকাশিত : ০৮:০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২