০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

চিলমারীতে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে শত শত বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ ঝাড়। বুধবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ঝড়ের দমকা হাওয়ায় উঠতি ইরি বোরো ধান মাটিতে নেতিয়ে
পড়ে। কাঁচা ও আধাপাকা ধান জমিতে নেতিয়ে যাওয়ায় ক্ষতির আশংকায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে উপজেলার কৃষকরা।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, কালবেশাখী ঝড়ের কারণে শত শত গাছ-পালা ও বাঁশ ঝাড় উপড়ে পড়াসহ বেশ কিছু গাছের ডাল পালা ভেঙ্গে গেছে।

উপজেলার বেলের ভিটা এলাকার কৃষক আব্দুর রাজ্জাক জানান, তিনি ৩ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছেন। কিন্তু হটাৎ কালবৈশাখীর তা-বে বেশির ভাগ জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। একই এলাকার কৃষক আকবর আলী বলেন, ঝড়ে তারও ২ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে।

কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৬ হাজার ৭’শ হেক্টও জমিতে ইরি- বোরো চাষ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, ঝড়ে ১৫০ হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ছাড়াও ভুট্টা ২৫ হেক্টর ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

চিলমারীতে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত : ০৮:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২