‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়ত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এ দিবসের উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মাসুদ পারভেজ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সরকারি কৌশুলি (পিপি) এস আকবর খান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আব্বাস উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এছাড়াও আদালতের অন্যান্য বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তা এবং কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















