ঈদে একই চ্যানেলে দেখা যাবে আকাশ সেন, পূজা, জিসান খান শুভ ও মাহতিম সাকিবকে। এই জনপ্রিয় শিল্পীদের গান প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান ব্লু-ড্রিম। প্রথমবারের মতো দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন ওপার বাংলার কন্ঠশিল্পী আকাশ সেন ও বাংলাদেশের বাঁধন সরকার পূজা। ‘কী যে মায়া’ শিরোনামে গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর ও সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসেন নিরু। একই গীতিকার-সুরকার জুটির সঙ্গে জিসান খান শুভ গেয়েছেন ‘অবহেলা’। অন্যদিকে মাহতিম সাকিবের ‘তুমি ছাড়া’ গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। সব ক’টি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামছুল হুদা। মিউজিক ভিডিও তিনটি ব্লু-ড্রিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
ঈদ আয়োজনে তারা
-
বিনোদন প্রতিবেদক - প্রকাশিত : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- 58
ট্যাগ :
জনপ্রিয়


























