মডেলিং আসা অনেকটা শখের বসেই, ২০২০ সাল যখন পৃথিবী পুরোপুরি করনার কবলে থমকে পড়েছি ঠিক সেই মূহুর্তে একটা সুযোগ আসে। মূলত বিশ্বরঙের বিপ্লব সাহা’র হাত ধরেই
তার মডেলিংয়ে আসা। বলছি মডেলিংয়ে মেধাবী মুখ অনির্বাণ সাহার কথা।
তিনি একজন বাংলাদেশের উঠতি মডেল এবং ইন্ফ্লুয়েনজার। পরিশ্রম ও মেধার সমন্বয় থাকলে যে সফলতা লাভ করা যায় তার সেরা দৃষ্টান্ত তিনি। বিশেষ যোগ্যতার মধ্যে রয়েছে তিনি একজন ক্রিকেটার, মডেল ও অভনয়শিল্পী। মেধা, পরিশ্রম, ইচ্ছাশক্তি ও সৌন্দর্য দিয়ে তিনি এগিয়ে চলেছেন।
২০২০ সালে বিশ্বরং এর হাত ধরে মডেলিং জগতে আশা এরপর থেকে একের পর এক নিজের কাজকে অতিক্রম করা এই সুদর্শন মডেল খুবই প্রতিশ্রুতিবান। তার প্রথম এবং কাজ রানা শেকি পরিচালিত শর্ট ফিল্ম ‘মানবতা’। শর্ট ফিল্মটিতে তার অভিনয় প্রসংশিত হলেও ভালো স্কীপ্ট না পাওয়ার কারণে অভিনয় করা হচ্ছে না। পারিপার্শ্বিক অবস্থা এবং ভালো স্কীপ্ট পেলে অভিনয় করবো। এই মুহুর্তে মডেলিং নিয়ে থাকতে চান।
অনির্বাণ সাহা বলেন, মডেলিংটাকেই আপাতত ফোকাস করছি, কিছু ব্রান্ড এর সাথেও কাজ করার সুযোগ হয়েছে। বর্তমানে মডেলিংটাকে আরও সম্মৃদ্ধ করতে চাই। সময়, সুযোগ এবং ভালো স্ক্রীপ্ট-এর অপেক্ষায় আছি। পাশাপাশি নিজেকে আরও পরিণত করতে চাই। অনির্বাণ সাহার জন্ম যশোর জেলার অভয়নগর উপজেলায়। বি .এস.সি শেষ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। ২ ভাইবোনের মধ্যে সে ছোট।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























