আমরা স্বাধীনতার মূল লক্ষ্যেকে সামনে রেখে এগিয়ে যাব এবং জাতির পিতার ঘোষিত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো। জাতির অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সচেষ্ট হব। অসাম্প্রদায়িক দেশ গড়তে ও জাতির পিতার স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব। আসুন এই সংযমের মাসে আমরা ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যেগী হই। গত বুধবার বাদ আসর মৌলভীবাজার “ব্যাংক অফিসার্স এসোসিয়েশন ” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ (মৌলভীবাজার-রাজনগর) নেছার আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, এই সংযমের মাসে আমাদেরকে অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা মুখে যা বলি তা পালন করিনা। আমরা সবাই যার-যার জায়গা থেকে অনৈতিক কর্মকান্ড বর্জন করব। এই রমজান উপলক্ষে, এই হোক আমাদের অঙ্গীকার।
ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার এর সভাপতি ও জনতা ব্যাংক মৌলভীবাজারের এরিয়া প্রধান “মো ঃ আব্দুল হামিদ ” এর সভাপতিত্বে এবং বিডিবিএল ব্যাংক এর ম্যানেজার “আশরাফুল আলম” এর উপস্থাপনায় স্বাগত রাখেন, এফএসআইবিএল ব্যাংকের ম্যানেজার ও ইফতার উপকমিটির আহবায়ক ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের এজিএম (আইন) আবু তাহের, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক জুনেদ আহমদ খান, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার আজিজুর রহমান সোহাগ, এনআরবি ব্যাংকের ম্যানেজার সাজ্জাদুর রহমান পিন্টু, এফএসআইবিএল ব্যাংক কর্মকর্তা সজীব হাসান, বিডিবিএল ব্যাংক ম্যানেজার আশরাফ আলম, এসআইবিএল ব্যাংক ম্যানেজার রুশন আহমদ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















