গত এক যুগ ধরে নতুন কেনো গান নিয়ে হাজির হননি নগরবাউল জেমস। তিনি সম্ভবত আর নতুন গানে ফিরছেন না – এমনটাই ধারণা ভক্ত-অনুরাগীর।
এবার অনুরাগীদের সেই ধারণাকে ভুল প্রমাণ করতে চলেছেন জেমস। নতুন গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জেমসের ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে।
এতে লেখা হয়েছে, ‘একযুগ পরে গুরু জেমস ফিরছেন নতুন গান নিয়ে চাঁদরাতে।’
জানা গেছে, ইতোমধ্যে গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণ হয়েছে।
জেমস মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর গণমাধ্যমকে বলেন, ‘টানা ১২ বছর পর একক গান নিয়ে হাজির হচ্ছেন জেমস ভাই। এটা আমাদের সবার জন্যই আনন্দের। গানটি প্রকাশ হবে চাঁদরাতে।’
ভক্তদের জন্য ঈদ উপহার নিয়ে আসছেন জেমস – এটা বলাই যায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
ভক্তদের জন্য ‘ঈদ উপহার’ নিয়ে আসছেন নগরবাউল জেমস
-
বিনোদন প্রতিবেদক - প্রকাশিত : ০৮:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- 87
ট্যাগ :
জনপ্রিয়

























