০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

গাজীপুরের দুই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে; ট্রাকেও যাচ্ছেন মানুষ

ঈদ করতে গ্রামে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি দুটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে।

গাজীপুরসহ আশপাশের শিল্প অঞ্চলের বসবাসরত অনেকেই যানজট ও ভোগান্তির আশঙ্কা নিয়ে রওনা হলেও মহাসড়কে এসে ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। প্রতিবারের মতো মহাসড়কে নেই যানজট। ভাড়া একটু বেশি হলেও চাহিদা অনুযায়ী পরিবহন সেবা পেয়ে খুশি যাত্রীরা।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা – ময়মনসিংহ ও ঢাকা – টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে এমন চিত্র। বিআরটি প্রকল্পের চলমান কাজ নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যানজটের যে চিন্তা ছিল, গত দুই দিনের মহাসড়কের পরিস্থিতি তা পুরোটাই উল্টো। এখন পর্যন্ত যানজট বা ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের।

অপরদিকে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বৃহস্পতিবার থেকে মহাসড়কে যাত্রী বৃদ্ধি পেলেও যানজট কিংবা ভোগান্তি নেই।

শিল্প অধ্যষিত গাজীপুরের গার্মেন্টস কারখানা গতকাল থেকে পর্যায়ক্রমে ছুটি শুরু হয়েছে। যেসব প্রতিষ্ঠান ছুটি হয়নি সেগুলো আজ ও আগামীকাল ছুটি হয়ে যাবে। সবগুলো কারখানা ছুটি হওয়ায় পর শনিবার যাত্রীদের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে ছুটি হওয়ায় ভোগান্তির আশঙ্কা থাকছে কম।

নীট এশিয়া গার্মেন্টসের পোশাক শ্রমিক হৃদয় হোসেন বলেন, কারখানা ছুটি হয়েছে ৯ দিন। গ্রামের বাড়ি বগুড়ার উদ্দেশ্য রওনা হয়েছি। রাস্তার পরিবেশ দেখা খুব ভালো লাগছে। গত বছর রিকশা ভাড়া থেকে সবজায়গা বেশি ভাড়া লেগেছে। এবার ব্যতিক্রম। যানজট নেই আবার ভাড়াও রয়েছে সহনীয় মাত্রায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আবদুল্লাহ আল মামুন বলেন, গতকাল থেকে মহাসড়কে মানুষের চাপ বেড়েছে। তবে মহাসড়কে যানজট নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

গাজীপুরের দুই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে; ট্রাকেও যাচ্ছেন মানুষ

প্রকাশিত : ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২