০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কৈলাশটিলা কূপ থেকে দিনে ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল)   কৈলাশটিলা-৭ নম্বর কূপে দিনে প্রায় ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২ মে) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি এই তথ্য জানান।

তিনি লিখেন, ঈদের ঠিক আগে আগে আপনাদের সবার সঙ্গে গ্যাস নিয়ে একটি সুখবর দিতে চাই। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর কৈলাশটিলা-৭ নম্বর কূপে দৈনিক প্রায় ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার হয়েছে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দুটি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। সাময়িকভাবে বন্ধ কৈলাশটিলা-৭ নম্বর কূপে ওয়ার্কওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং, পারফোরেশন ও টেস্টিং করে দৈনিক কমপক্ষে ১ কোটি ৮০ থেকে ৯০ লাখ  ঘনফুট গ্যাস এবং দৈনিক ১৮৭ ব্যারেল কনডেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে।  আমরা আশা করছি, অবশিষ্ট কাজ শেষ করে আগামী ১০ মে’র মধ্যে কৈলাশটিলার ৭ নম্বর কূপ থেকে দৈনিক ১ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ করতে পারবো।’

নসরুল হামিদ আরও লিখেছেন, আপনাদের স্মরণ করিয়ে দিতে একটি তথ্য দিয়ে রাখতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি শেল অয়েল কোম্পানির কাছ থেকে পাচঁটি বৃহৎ গ্যাস ফিল্ড নাম মাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে ক্রয় করে প্রাকৃতিক গ্যাসের উপর দেশীয় মালিকানা প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর ক্রয়কৃত পাচঁটি বৃহৎ গ্যাস ফিল্ডের মধ্যে রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ফিল্ড অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কক্সাবাজারসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

কৈলাশটিলা কূপ থেকে দিনে ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার

প্রকাশিত : ০১:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২