১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাসচাপায় পলাশ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী হালিমা খাতুন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (৬ মে) দুপুরে উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা বাস স্ট্যাণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ হোসেন উপজেলার সলপ গ্রামের বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, শুক্রবার দুপুরে পলাশ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা বাস স্ট্যাণ্ড এলাকায় রাস্তা পার হবার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পলাশ মারা যায়। এতে গুরুতর আহত হন তার স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত

প্রকাশিত : ০৮:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২