০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

আখাউড়ায় ব্যবসায়ী মহসীন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আজ ৭ মে শনিবার প্রধান আসামী আরিফকে আটক করে আদালতে প্রেরণ করেন। এর আগে ৬ মে শুক্রবার আখাউড়া থানা পুলিশের বিশেষায়িত একটি টিম ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।আটককৃত আরিফ উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ঈদুল ফিতরের আগের দিন গত ২ মে সোমবার সন্ধ্যায় মোগড়া ইউনিয়ন খলাপাড়া এলাকায় কেন্দ্রীয় কবরস্থানের সামনে ছুরি দিয়ে আঘাত করে ব্যবসায়ী মহসীনকে হত্যা করেন। এ ঘটনা পর থেকে প্রধান আসামী আরিফ পলাতক ছিলেন। এই ঘটনায় নিহত মহসীনের বাবা শহিদুল ইসলাম হত্যাকারী আরিফকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ আসামীদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এরিমধ্যে এজাহারভুক্ত আসামী আরিফের বাবা আব্দুল আউয়ালকে আটক করে আদালতে সোপর্দ করেন। ঘটনার ৪ দিন পর মামলার প্রধান আসামী আরিফের অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষায়ীত টিম ঢাকা যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, হত্যাকান্ড ঘটার পর থেকে আসামীদের আটক করতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছিল। মামলার প্রধান আসামী আরিফকে আটক করতে থানা পুলিশের বিশেষ টিম চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা ধামরাই সাভার সহ বিভিন্ন স্থানে টানা অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আরিফের অবস্থান শনাক্ত করে ঢাকা যাত্রাবাড়ী থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গায় অন্য আসামীদের আটক করতে অভিযান পরিচালনা করে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

আখাউড়ায় ব্যবসায়ী মহসীন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ০৫:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২