লোভ- লালসায় মানুষের মনুষত্ব ও বিবেককে অন্ধ করে দেয়। এমনিই এক ঘটনা ঘটিয়েছে পুত্র রাজিব আলী ডন তার মা প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিজিয়া বাহারের উপর।
বাংলাদেশ মহিলা পরিষদ,দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম এক যৌথ বিবৃতিতে বলেন বড়বন্দর প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিজিয়া বাহার কে তার ছেলে রাজিব আলী(ডন) ঈদের দিন রাত ৮টায় মায়ের ঘরে ঢুকে তার মা যে লাঠি দিয়ে চলাচল করে সে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে হাত ও আঙ্গুল ভেঙ্গে দেয়। বারবার সম্পত্তি লিখে দিতে বলে ডন কিন্তু তাতে রিজিয়া বাহার রাজি না হলে ছেলে এমন জঘন্যতম আচরন করে তার মায়ের সাথে। পরে রিজিয়া বেগমের মেয়েরা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাহায্যে মাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আসামী গ্রেফতার হয়েছে। নেতৃবৃন্দ এধরনের ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















