১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শেখ হাসিনার মত মমতাময়ী মা ঘরে ঘরে প্রয়োজন-মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মাতৃ প্রেমেই দেশপ্রেমের প্রেরণা। দেশমাতৃকাকে ভালবাসতে হলে মাকে ভালবাসতে হবে। যারা মা দেশকে একত্রিত করতে পারেন তারাই দেশপ্রেমিক। তিনি বলেন, মায়ের প্রগতি চিন্তার ফলশ্রুতিতেই একটা প্রগতিশীল প্রজন্ম সৃষ্টি হতে পারে এবং এই প্রগতি বিজ্ঞানভিত্তিক মানবতাবাদী সমাজ সৃষ্টির জন্য নারীদের সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন জননেত্রী শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ নারীরা সমমর্যাদার অধিকার ভোগ করছেন। আর শেখ হাসিনার মত মমতাময়ী মা ঘরে ঘরে প্রয়োজন।

রোববার (৮ মে ২০২২) কাহারোল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব “মা” দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার শেষে এমপি মনোরঞ্জন শীল গোপল এমপি’র উদ্যোগে ৫ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার।
অনুষ্ঠানটির পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রাজীব বাগচী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

শেখ হাসিনার মত মমতাময়ী মা ঘরে ঘরে প্রয়োজন-মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রকাশিত : ০৬:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২