১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

দিনাজপুরে সাউথ পয়েন্ট একাডেমীর বিশ্ব মা দিবস উদযাপন

দিনাজপুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট একাডেমী (সাউথ পয়েন্ট স্কুল শাখা ও সাউথ পয়েন্ট কলেজ শাখা) এর আয়োজনে বিশ্ব মা দিবস-২০২২ উদযাপন। ৮ মে ২০২২ রবিবার সকাল ১০টায় শহরের বালুবাড়ি’ সাউথ পয়েন্ট একাডেমী চত্বরে মা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ পয়েন্ট একাডেমীর অধ্যক্ষ স্টিফেন্স লিউক মালাকার। বক্তব্য রাখেন শিক্ষক মোঃ সাইফুর রহমান, বিপ্লব মহন্ত, মুসফেকা মোসাদ্দেক মাসফি, আকতারা পারভীন, মোঃ আবু সাঈদ, সালেউজ্জামান, রফিকুল ইসলাম রফিক, আজমেরী রিফাত চৌধুরী, সুবর্ণা রায় প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিশ্ব মা দিবসে স্কুলের শিক্ষার্থীরা একটি করে গোলাপ ফুল নিয়ে তাদের গর্ভধারিনী মায়ের হাতে তুলে দিয়ে মায়ের প্রতি ভালোবাসার বর্হিপ্রকাশ জানায়। প্লে থেকে একাদ্বশ শ্রেণির শিক্ষার্থীরা মা’কে চিঠি লিখে, গান শুনান ও কবিতা আবৃত্তি করে। এছাড়াও মায়েদেরকে উপস্থিত শিক্ষার্থীরা পা ধুঁয়ে দেয়। এসময় প্রতিষ্ঠানের অন্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

দিনাজপুরে সাউথ পয়েন্ট একাডেমীর বিশ্ব মা দিবস উদযাপন

প্রকাশিত : ০৬:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২