১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

যানজটের পুরানো রূপে ফিরছে বরিশাল নগরী

শেষ হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি। আজ (রোববার, ৮ মে) পুরোদমে চালু হয়েছে অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান।

সকাল থেকেই তাই স্বরূপে ফিরতে দেখা গেছে বরিশাল নগরীকে। যদিও প্রথম দিন কর্মে যোগ দেয়া মানুষের মধ্যে অলসতার ছাপ লক্ষ্য করা গেছে।

তবে ধীরে ধীরে জনার্কীণ হয়ে উঠছে মেট্রোপলিটন এলাকা। শহরের বাংলাবাজার, নতুন বাজার, পোর্ট রোড, সদর রোড, বিএম কলেজ রোডসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি বেশি। থ্রি হুইলার চালক আল আমিন বলেন, বরিশাল ছেড়ে যারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা আবার ফিরে এসেছেন।

এতদিন নথুল্লাবাদ, রুপাতলী এবং লঞ্চঘাট রুটে যাত্রী ছিল। এখন ওইসব রুটে যাত্রী কমে এসেছে। বরংছ নগরীর মধ্যের অন্যান রুটে যাত্রী বেড়েছে। বিএম কলেজের সামনে রিকশার জন্য অপেক্ষারত সাদিয়া বলেন, ঈদ শেষ করে মানুষ নগরীতে ফিরেছে। গাড়ি চালকরা এখনো ঢাকার যাত্রীর পিছনে ছুটছে বিধায় ক্ষুদ্র পরিবহনের সংকট।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

যানজটের পুরানো রূপে ফিরছে বরিশাল নগরী

প্রকাশিত : ০৮:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২