০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কীর্তনখোলা নদীতে ১৫ নৌযান থেকে জরিমানা আদায়

নৌ পথের নিরাপত্তায় কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযানে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার নৌ পরিবহন অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম দিন সার্ভে সনদ না থাকা, অপর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম, প্রশিক্ষিত নাবিক না থাকা এবং অতিরিক্ত পণ্য ও যাত্রী বোঝাইয়ের অভিযোগে ১৫টি নৌযান থেকে ৪ লক্ষাধিক টাকা জরিমানআদায় করা হয়েছে।

নৌ পরিবহন অধিদপ্তরের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ঝড়ের মৌসুম আসন্ন। এ কারণে নৌ পথের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে নৌ পরিবহন অধিদপ্তর। এর অংশ হিসেবে গতকাল রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত কীর্তনখোলা নদীতে বিভিন্ন নৌযানের কাগজপত্র যাচাই করা হয়।

এ সময় সার্ভে সনদ না থাকা, অপর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম, প্রশিক্ষিত নাবিক না থাকা এবং অতিরিক্ত পণ্য ও যাত্রী বোঝাইয়ের অভিযোগে ৭টি স্পীডবোট, ২টি অয়েল ট্যাংকার, ১টি বালুবাহী বলগেট এবং পণ্য বোঝাই ৫টি নৌযান থেকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আরও কিছু নৌযানকে সতর্ক করে দেওয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

কীর্তনখোলা নদীতে ১৫ নৌযান থেকে জরিমানা আদায়

প্রকাশিত : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২