০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছের টাকা পরিশোধকে কেন্দ্র করে দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে সরাইল থানার পুলিশ।

আজ মঙ্গলবার (১০ মে) সকাল ১০ টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের সাবেক মেম্বার মোঃ ফজল মিয়া ও সদ্য সাবেক মেম্বার মোঃ আবু তালেব এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মাছের টাকা পরিশোধ করাকে কেন্দ্র বিশুতারা মোড়ে দুই পক্ষের লোকজন প্রথমে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সরাইল- অরুয়াইল সড়কের বিশুতারা এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যপী চলমান সংঘর্ষে আঞ্চলিক এই সড়কের দুই দিকে দীর্ঘ যানঝট সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন লোক আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিক ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, আটক ৪

প্রকাশিত : ০৫:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২