ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) সকালে উপজেলার আলমগর ও যাত্রাপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম কাইয়ূম (৫৫), তার বাড়ি সিলেটের জগন্নাথপুরে। অপর নিহতের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান বলেন সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাপুর এলাকায় রেললাইন পারাপার হতে গিয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে কাটা পড়ে ২৫ বছরের এক অজ্ঞাত যুবক নিহত হন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আলমনগর এলাকায় একইভাবে ট্রেনে কাটা পড়ে কাইয়ূম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত
-
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি - প্রকাশিত : ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- 93
ট্যাগ :
জনপ্রিয়





















