১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাজৈরে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ, ১২জন আহত

মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষে ১২জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে । মঙ্গলবার সকাল ১১টার সময় ঘন্টা ব্যাপি উপজেলার পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দী গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দী গ্রামের কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতির এক পর্যায় মারপিট হয় । এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে হৃদয়নন্দী গ্রামের সজিব নামে এক যুবক মিমাংসার কথা বলতে পশ্চিম রাজৈর যায় । পরে তাকে (সজিব) একা পেয়ে পশ্চিম রাজৈরের আসাদ, জুয়েল ও রনিসহ বেশ কয়েকজন মারধোর করে । এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রাম পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয় । আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় । রাজৈর থানার এসআই মীর নাজমুল হোসেন জানান, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এলাকা এখন শান্ত রয়েছে ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রাজৈরে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ, ১২জন আহত

প্রকাশিত : ০৬:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২