১৫ মে থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মেঘবেলা’। আহমেদ শাহাবুদ্দিন-এর রচনা ও ইসমত আরা চৌধুরী শান্তি-এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ১১টা ২৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ শরিফ খান, শতাব্দী ওয়াদুদ, তানিয়া বৃষ্টি, নাবিলা ইসলাম, দীপা খন্দকার, খালেকুজ্জামান, মাসুম আজিজ, শিল্পী সরকার অপু, শমু চৌধুরী, জয়শ্রী কর জয়া, মানস বন্দোপাধ্যায়, ঈশানা, ইমরোজ, নাফিজা নাফা, তানভীর তনু, রিফাত জাহান, আমিন আজাদ, খলিলুর রহমান কাদেরী, শিশুশিল্পী নব্য ও আরো অনেকে।
কাহিনীতে দেখা যাবে পুরান ঢাকার এক পরিবারের প্রেম-ভালোবাসার গল্প, সাথে অফিসের পলিটিক্স দেখতে পাবো এই ‘মেঘবেলা’ ধারাবাহিক নাটকে। শাহেদ অফিসে বড় পদে প্রমোশন পান। অন্য কর্মকর্তা শতাব্দী এতে মন খারাপ করেন। তাকে বিপদে ফেলার জন্য নানান পরিকল্পনা করতে থাকেন। বসের কাছে অবস্থান খারাপ করার জন্য নেতিবাচক কথা বলে। অফিস পলিটিক্সের ফাঁদে পরে শাহেদ। অন্য দিকে তার ভালোবাসার মানুষকে নিয়ে পরিবারে শুরু হয় নানা ঘটনা। পারিবারিক ভালোবাসা, প্রেমে বিচ্ছেদ, অফিসের পলিটিক্স’সহ নানান বিষয় নিয়ে এগিয়ে যায় ‘মেঘবেলা’ ধারাবাহিক নাটকের গল্প।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























