০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চৌগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আজিজুর রহমান 

যশোরের চৌগাছায় সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২  এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা পর্যায়ে ৬৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় প্রধান শিক্ষক, শ্রেনী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ফটোসেশান করেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। 
একই বিদ্যালয়ের জেসমিন আরা শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, দশম শ্রেণীর ছাত্র তানভীর সিদ্দিকী শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান বলেন, এ বছর উপজেলার একটি কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক, শ্রেষ্ঠ অধ্যক্ষ/প্রধান শিক্ষকের পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছেন মৃধাপাড়া মহিলা কলেজ। অত্র কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, এবার জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার কোন মাদ্রাসা অংশগ্রহণ করেনি।
ট্যাগ :
জনপ্রিয়

মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

চৌগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আজিজুর রহমান 

প্রকাশিত : ০৯:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২