০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র ও নিরাপদ পানির প্রকল্প ‘প্রবাহের’ যাত্রা শুরু

বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নে অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারে ‘বনায়ন’ প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র এবং নিরাপদ খাবার পানির প্লান্ট ‘প্রবাহ’র উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম এনডিসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বনায়ন’ ও ‘প্রবাহ’ প্রকল্পের প্রতিনিধি শেখ শাবাব আহমেদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ রাজিবুল হাসান এবং বনায়ন ও প্রবাহ প্রকল্পের প্রতিনিধি আহমেদ রায়হান আহসানউল্লাহ, মিজানুর কবির, মোসলেমা আক্তার মায়া, আখতার আনোয়ার খানসহ পুলিশ ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, পুলিশ ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং ‘বনায়ন’ প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র স্থাপন ও ‘প্রবাহ’ প্রকল্পের সহযোগিতায় নিরাপদ খাবার পানির প্লান্ট স্থাপন করার ফলে পুলিশ ট্রেনিং সেন্টারে আগত প্রশিক্ষণার্থীরা এবং দর্শনার্থীরা জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র হতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের ভূমিকা এবং উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে বিশুদ্ধ খাবার পানি বিনামূল্যে পান করতে পারবেন। প্রধান অতিথি হিসেবে মো. ময়নুল ইসলাম এনডিসি বলেন, ‘কালের স্বাক্ষী বহনকারী লৌহজং নদীর তীরে গড়ে উঠা মির্জাপুর উপজেলার মহেড়া জমিদার বাড়িতে অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টার একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। এখানে প্রশিক্ষণার্থীদের নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য প্লান্ট স্থাপন করায় ‘প্রবাহ’ কে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র সংরক্ষণ কেন্দ্র স্থাপন করায় ‘বনায়ন’ কে ধন্যবাদ জ্ঞাপন করছি।’ বিশেষ অতিথির বক্তব্যে শেখ শাবাব আহমেদ বলেন, ‘যেকোনো উন্নয়ন কার্যক্রম সম্পাদনের জন্য আমাদের নির্ভর করতে হয় প্রকৃতি, পরিবেশ ও পানির উপর। পরিবেশ ও প্রকৃতির বিঘ্ন না ঘটিয়ে আমাদের টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আগামীতে নিরাপদ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ পুলিশ সহ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে বনায়ন ও প্রবাহ প্রকল্প তার কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’ উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ১৯৮০ সালে ‘বনায়ন’ প্রকল্প যাত্রা শুরু করে। এখন পর্যন্ত ১৮ টি জেলায় সাড়ে ১১ কোটি গাছের চারা বিতরণ এবং রোপন করেছে। এছাড়াও ‘প্রবাহ’ ২০০৯ সাল হতে যাত্রা শুরু করে এখন পর্যন্ত ১১২ টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপনের মাধ্যমে ২ লক্ষ ৭৫ হাজারের অধিক মানুষের দৈনিক খাবার পানি সরবরাহ করে আসছে। বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত করার লক্ষ্যে ‘বনায়ন’ এবং ‘প্রবাহ’ বরাবরই সরকারের সাথে যৌথভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (৩, ১০, ১৩ ও ১৫) অর্জনে কাজ করে যাচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

টাঙ্গাইলে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র ও নিরাপদ পানির প্রকল্প ‘প্রবাহের’ যাত্রা শুরু

প্রকাশিত : ০৭:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২