০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

সুহানা করণ জোহরের যোগ্য ছাত্রী!

বলিউডের প্রভাবশালী প্রযোজক ও পরিচালক করণ জোহরের সিনেমায় অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন তারকারা। নতুন প্রজন্মের অনেক নায়িকা তার মাধ্যমে পা রেখেছেন রুপালি জগতে। ধারণা করা হচ্ছে, শাহরুখ খান কন্যা সুহানা খানের অভিষেকও হবে করণের হাত ধরে। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি ছবি থেকে সেই অনুমান আরও জোরালো হয়েছে।

এমনিতেই ‘পাউট’ ভঙ্গিতে ছবি তুলতে ভালোবাসেন করণ। ছবিতে করণের সঙ্গে সুহানাকে একই ভঙ্গিতে দেখা গেছে। ছবিতে করণকে কালো পোশাকে দেখা গেলেও রুপালি পোশাকে মোহনীয় দেখাচ্ছিল সুহানাকে।

এই ছবিতে করণ ক্যাপশনে লিখেছেন, ‘যখন আমি আমার পাউট ভঙ্গির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছি।’ অর্থাৎ করণ সিদ্ধান্ত নিয়েছেন, তার ছবি তোলার ভঙ্গিটি এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে জনপ্রিয় করার! আর সে জন্য তিনি যোগ্য ছাত্রী হিসেবে বেছে নিয়েছেন সুহানাকে।

১৭ বছরের সুহানা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন পড়াশোনার খাতিরে। তবে তার মা গৌরি খান জানিয়েছেন, একটি খ্যাতনামা ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুট করেছেন সুহানা। তবে সেই ম্যাগাজিনের নাম জানাননি তিনি। সেই সঙ্গে ধারণা করা হচ্ছে, করণ জোহরের হাত ধরেই বলিউডে খুব শিগগিরই পা রাখবেন সুহানা। সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

সুহানা করণ জোহরের যোগ্য ছাত্রী!

প্রকাশিত : ০৯:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮