কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রতীক বরাদ্ধ পেয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীসহ অন্যান্য সহকারি রিটার্নিং কর্মকর্তারা।
দলীয় মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত- নৌকা, ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম- হাতপাখা প্রতীক পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু- টেবিল ঘড়ি, মোঃ নিজাম উদ্দিন কায়সার- ঘোড়া, কামরুল আহসান বাবুল- হরিণ প্রতীক পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, আজ থেকে আগামী ১৩ জুন পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি মেনে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালাতে পারবেন। প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প স্থাপনের জন্য আবেদন করতে হবে এবং প্রতিটি ক্যাম্পে নির্বাচনি আচরণ বিধি টানিয়ে রাখতে হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















