সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় সুন্দরবনঘেঁষা একটি জনপদ। এ জেলার মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। কিন্তু সুষ্ঠু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার জনসাধারণ। কারন, বৈধ কাগজপত্র ছাড়াই সাতক্ষীরায় নামিদামী ডাক্তারের প্রচার চালিয়ে, মাইকিং করে, ও দালাল নিয়োগের মাধ্যমে রমরমা ব্যবসা পরিচালনা করছে শতাধিক বেসরকারি ক্লিনিক ও হসপিটাল। ফলে ওই সকল ক্লিনিক ও তাদের লোকজন দ্বারা প্রতারিত হয়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। সাতক্ষীরা সদর হাসপাতালের এলাকার এক কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অর্ধশতাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক।
আশ্চর্যের কথা এসব হাসপাতাল ও ক্লিনিকের নেই কোনো বৈধ অনুমোদন কিন্তু দিব্যি চালিয়ে যাচ্ছে হরহামেশে। জনমনে প্রশ্ন কিভাবে চালিয়ে যাচ্ছে এসব হাসপাতাল ও ক্লিনিক। কারাই বা সেবা দিচ্ছে এখানে? জানা গেছে চলতি বছরে সাতক্ষীরা জেলাতে ২৪০ টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা গত এক বছর পূর্বে ছিল ১০৮ টি। ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ১২৩ টি তারমধ্যে অনুমোদন নেই অর্ধেকেরও বেশি।নতুন করে আবেদন করেছে ১১৭টি। বর্তমান সিভিল সার্জন ডা.মোহাম্মদ হুসাইন শাফায়াত করোনা কালীন সময়ে সেনাপতি হিসাবে যুদ্ধ করলেও রক্তচোষা হায়না ক্লিনিক ব্যবসায়ীরা ব্যাঙ্গের ছাতার মত গজে উঠেছে। রোগী কল্যাণ সমিতি সহ সাধারন ভুক্তভোগীদের দাবী প্রধান সেনাপতি সিভিল সার্জন এসব অবৈধ ক্লিনিকের বিষয়ে কিছুই জানে না !! নাÑকি মধ্যসত্বভোগীর মধ্যস্ততায় কমিশনে তুষ্ট !উচ্চ আদালত ৭২ ঘন্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক বন্ধের ঘোষনা দিলেও আজ শনিবার শেষ দিনে এ নিয়ে ক্লিনিক মালিকদের মধ্যে অনুশোচনা তো দুরের কথা আইন যেন থোড়ায় কেয়ারে! এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা.মোহাম্মদ হুসাইন শাফায়াত জানিয়েছন, অতি দ্রæত এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিকদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে। যাদের আবেদন নেই তাদের ব্যবস্থা তো হবেই সাথে যারা আবেদন করে মানহীন ভাবে কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধেও অতি দ্রæত ব্যবস্তা নেওয়া হবে।





















