০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড  কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির “দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২” সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মে) রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি (স্কুল শাখায়) দুটি আসনের বিপরীতে লড়াই করেন পাঁচজন প্রার্থী। এর মধ্যে ৬২১ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন আলহাজ্ব মোঃ কবির হোসেন ও ৬০১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন মোঃ সালাউদ্দিন আহম্মেদ। অন্যদিকে অভিভাবক প্রতিনিধি (কলেজ শাখায়) দুটি আসনের বিপরীতে লড়াই করেন তিন জন। যার মধ্যে ১৬৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. ছিদ্দিক ও ১৬২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. মজিবুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসনে ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান। 
বিকেল ৬টায় ভোট গননা শেষে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. আব্দুল গনি এই ফলাফল ঘোষণা করেন।
এরআগে দাতা সদস্য হিসেবে আব্দুল মতিন প্রধান এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. মবিনুর রহমান, মো. শফিউদ্দিন খান ও আক্তার জাহান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে সকাল থেকেই লাইনে দাড়িয়ে নিজেদের পছন্দের প্রর্থীদের ভোট দিয়েছেন ভোটররা। শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে হয়েছে ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিলো পুলিশ সদস্য।
উল্লেখ্য, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দ্বি-বার্ষিক নির্বাচনে শনিবার সকাল ১০টা থেকেই বুথগুলোতে ভোটারদের ভোট দিতে লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে। ভোটারদের সুবিধার জন্য ৭টি বুথ বসানো হয়েছিলো।
এবারের নির্বাচনে স্কুল এন্ড কলেজ শাখায় নারী ও পুরুষ মিলে মোট ভোটারের সংখ্যা ২৬৩৮ জন। এর মধ্যে কলেজ শাখায় নারী ভোটার ১৩৪ জন ও পুরুষ ভোটর ৪৭৪ জন এবং স্কুল শাখায় নারী ভোটার ১১৫০ জন ও পুরুষ ভোটার ৮৮০ জন।
ট্যাগ :
জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড  কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত : ০৭:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২