গ্রাম হবে শহর। উক্ত কথার রেস ধরে দেশ এগিয়ে চলছে। আজ দেশের ক্রমবর্ধমান উন্নয়নের ধারা শুধু শহর কেন্দ্রিক নয়। আজ তা অজো পাড়া গায়ে পর্যন্ত এসে পৌঁছেছে। এমন এক সময় ছিল যখন গ্রামাঞ্চল অনেকটা অনুন্নত ছিলো। গ্রামের মানুষ সঠিকভাবে এক বেলা খেয়ে স্কুলে যেতে পারতো না। কিন্তু আজ দেশ শুধু খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়। অন্যান্য ক্ষেত্রে ও দেশে উন্নয়নের ধারা এগিয়ে আছে। উপরোক্ত কথাগুলো বলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা এড. আবুল হাশেম খাঁন।
তিনি গতকাল ২৮ মে দুুপুরে বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের বিডিআর ক্যাম্প সংলগ্ন আনন্দপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্বোধণকালে প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মো. সারোয়ার আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, আনন্দপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডা. মো. মাহাবুবুল আলম, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, কেন্দ্রিয় নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শহীদুল ইসলাম, হাজী মো. ইসহাক মিয়া। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. বাছির খান, মো. জসিম উদ্দীন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান লিটন, মো. জালাল উদ্দীন, বাকশীমুল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, রাসেল চৌধুরী, যুবলীগ নেতা আবদুস ছালাম, মির্জা তৌফিক, আওয়ামীলীগ নেতা হিমেল খান, আশিক খান, করিম খান মেম্বার, মো. সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দীনসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন।





















