গাজীপুরের মাটি ও মানুষের নেতা, ভাওয়াল বীর, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ৩১ শে মে মঙ্গলবার বিকেলে গাজীপুর সদরের শহীদ স্মৃতি স্কুল মাঠে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক স্বরণ সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। মহানগর স্বেচ্ছাসেবকলীগের সঞ্জিত কুমার মল্লিক বাবুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান,গাজী মেজবাহউদ্দিন সাচ্চু, মোবাশ্বের চৌধুরী, মেহেদি হাসান মোল্লা, শফিকুল ইসলাম শফিক রাহুল দাস গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, এডঃ মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,আফজাল হোসেন রিপন, মহিউদ্দিন আহমেদ মহি, আব্দুল হাদী শামীম, সহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন শহীদ আহসান উল্লাহ মাস্টার এর মত সৎ সাহসী বীর মুক্তিযোদ্ধা আমরা আর খুঁজে পাবো না, কিন্তু মনে রাখবেন আহসান উল্লাহ মাস্টারের যে আদর্শ ছিলো এদেশের মেহনতী শ্রমজীবী মানুষের অন্যায়-অবিচারের বিরুদ্ধে, বিএনপি’র হত্যা নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। আহসানউল্লাহ মাস্টার জাতির পিতার আদর্শের নিবেদিত প্রাণ। তার আদর্শ যেন হয় আমাদের আদর্শ। তার হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে টঙ্গী গাজীপুর তথা সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল তীব্র প্রতিবাদ মুখর হয়ে। বক্তারা শহিদ আহসান উল্লাহ মাষ্টারের হত্যাকারীদের বিচার দ্রুত বাস্তবায়ন চায়। আগামী দিনের জন্য স্বেচ্ছাসেবকলীগকে ঐক্যবদ্ধ থেকে গাজীপুর পাঁচ আসনে নৌকা মার্কার জয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানানো হয়।





















