০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

৩০ হলে ‘আগামীকাল’

দেশের ৩০টি সিনেমা হলে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে অঞ্জন আইচ পরিচালিত চলচ্চিত্র ‘আগামীকাল’। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন চিত্রনায়ক মামনুন ইমন, জাকিয়া বারী মম ও সূচনা আজাদ।

এ ব্যাপারে ইমন বলেন, ‘দেশের সেরা ৩০টি হলে “আগামীকাল” মুক্তি পেতে যাচ্ছে। এটা বেশ ভালো লাগছে। সিনেপ্লেক্সসহ বড় সব হলেই আমাদের সিনেমা মুক্তি পাবে।’

সিনেমাটি নিয়ে এর পরিচালক অঞ্জন আইচ বলেন, ‘ছবির পরতে পরতে উৎকণ্ঠা, উত্তেজনা রয়েছে। এতে ইমন, মম, সূচনা ও শতাব্দীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস দর্শক ছবিটি ৫ মিনিট দেখলে, শেষ না করে আর উঠতে পারবেন না।’

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ। সিনেমার পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র ও ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

এক নজরে দেখে নেওয়া যাক যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আগামীকাল’-

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), চিত্রামহল (ঢাকা), বর্ষা (জয়দেবপুর), সংগীত (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ) রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মধুবন (বগুড়া), শাপলা (রংপুর), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), গীতা (খুলনা), পূরবী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), সুগন্ধা (চট্টগ্রাম), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), পূর্বাশা (শান্তাহার), রাজিয়া (নাগরপুর) ও অভিরুচী (বরিশাল)।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

আজ বিশ্ব ক্যানসার দিবস

৩০ হলে ‘আগামীকাল’

প্রকাশিত : ০৯:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২