২০২০-২০২১ অর্থবছরে জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র, সৈয়দ ওয়ালীউল্লাহ’র উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র-চাঁদের অমাবস্যা’র শ্যুটিং ও এডিটিং এর কাজ সম্প্রতি শেষ হয়েছে। এখন ছবিটির ডাবিং ও অন্যান্য পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ছবিটি এবছর জানুয়ারীর ১৮ তারিখ থেকে পরবর্তী তিন সপ্তাহ মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের নানা স্থানে শ্যুটিং করা হয়।
ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তনয় বিশ্বাস, ইরেশ যাকের, আসাদুজ্জামান নূর, দ্বীপান্বিতা মার্টিন, শাহানা সূমি প্রমুখ। ছবিটির চিত্রগ্রহন করেন ভারতের প্রখ্যাত চিত্রগ্রাহক, ‘মাটির ময়না’ ও ‘মেঘমল্লার’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক সুধীর পালসানে। ছবিটির এডিটিং করেন সামীর আহমেদ। ছবিটির শব্দ সংযোজন ও রঙ বিন্যাস ভারতের কলকাতা ও মুম্বাইতে সম্পন্ন হবে।
সৈয়দ ওয়ালীউল্লাহর জন্ম-শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে এবছরই ছবিটি মুক্তি দেয়া হবে।
চাঁদের অমাবস্যা চলচ্চিত্রটির পরিচালক জাহিদুর রহিম অঞ্জন এর আগে ‘মেঘমল্লার’ চলচ্চিত্রটি পরিচালনা করেন এবং ছবিটি পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। ছবিটি ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে শ্রেষ্ঠ পরিচালক সহ মোট ৫টি শাখায় পুরষ্কার লাভ করে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
চাঁদের অমাবস্যা’ চলচ্চিত্রের সর্বশেষ অগ্রগতি
-
বিনোদন প্রতিবেদক - প্রকাশিত : ০৪:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- 226
ট্যাগ :
চাঁদের অমাবস্যা’
জনপ্রিয়


























