১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

চট্টগ্রামে হোটেল জামান এক্সক্লুসিভকে লাখ টাকা জরিমানা

  • চট্টগ্রাম
  • প্রকাশিত : ০৬:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • 98

চট্টগ্রাম মহানগরের মুরাদপুরের জামান এক্সক্লুসিভ বিরিয়ানি হাউসকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই অভিযানে কাতালগঞ্জ হাটহাজারী সড়কে নির্মাণসামগ্রী রাখার দায়ে ফিনলে এনএস মেরিগোল্ডকে ২০ হাজার টাকা ও ফুটপাতে ব্যবসা পরিচালানার অপরাধে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

চট্টগ্রামে হোটেল জামান এক্সক্লুসিভকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৬:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২