নওগাঁর মহাদেবপুরে মহানবী (সাঃ) কে অবমানা করে ফেসবুকে কটুক্তি করায় পল্লব কুমার মহন্ত নামে এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তার বাড়ীর কাছে তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাত ২ টার দিকে থানায় নিয়ে আসে। সূত্র জানায়, গত দুই দিন আগে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পল্লব কুমার মহন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবী (সাঃ) কে কটুক্তি করে ফেসবুকে একটি ভিডিওতে কমেন্ট করে। তার সে কটুক্তিপূর্ণ বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরাসহ ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা মহানবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদে ও পল্লব কুমার মহন্তকে গ্রেফতারের দাবীতে মিছিল বের করে। আটককৃত পল্লব কুমার মহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের পরিমল কুমার মহন্তের ছেলে। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. আজম উদ্দিন মাহমুদ জানান, আটককৃত পল্লব কুমার মহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার তাঁর ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটকের কথা নিশ্চিত করে সকলকে আইনের প্রতি আস্থা রাখতে বলেছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















