০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

তামিল ছবির মত অ্যাকশন ছবিতে অভিনয় করতে চাই: প্রিয় খান

নাটকে পরিচিত মুখ প্রিয় খান। বর্তমান একুশে টিভিতে চলছে তার অভিনীত সিরিয়াল “ঘর শ্বশুর” । সিরিয়িালটি পরিচালনা করেছেন হুমায়ুন কাবেরী। পরিচালকের সিরিয়াল নাটক “ঘর শ্বশুর” নাটকে অভিনয় করেছেন। এই নাটকে তিনি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও তিনি বেশ কিছু নাটকে অভিনয় করলেও প্রিয় খানের খুব ইচ্ছা সিনেমাযর নায়ক হবেন। সে লক্ষে তিনি ঢাকায় এসেছেন।

তার বাড়ি মুন্সিগঞ্জ। ছোটবেলা থেকেই তিনি গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে অভিনয়ে অংশগ্রহণ করতেন। তখন এলাকার মানুষ তাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে থাকে, সে বড় হয়ে ভালো একজন অভিনেতা হবে। বাবা মায়ের একমাত্র ছেলে । ইন্টারমিডিয়েট পাশ করেই শুরু করেন অভিনয়। তাই নিজের আগ্রহে ভর্তি হন নাচের এবং ফাইটিং একাডেমিতে। ডান্স ডিরেকটর সাইফুল ভাইয়ের মাধ্যমে ফিল্মে আসেন। বেলায়েত আহমেদ পরিচালিত “রংয়ের মেলা” নাটক দিয়ে তার অভিনয় শুরু হয়। এই নাটকে তিনি আইপিএলের বাজি ধরার একটি চরিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন গানের মডেলিং ইউটিউবে কাজ করেছেন।

প্রিয় বলেন, ইতিপূর্বে আমি সিনেমায় অভিনয় করছি, কিন্তু ছোট ক্যারেক্টারে। “অন্ধ গলি” ছবিতে আমি কাজ করেছি। আমি মূল নায়ক হিসেবে অভিনয় করতে চাই। তিনি আরো বলেন, আমি কোন নায়কের মতো হতে চাই না বা ইচ্ছা আমার নেই। আমি আমার নিজের মত হতে চাই। আমি এমনভাবে নায়কের অভিনয় করতে চাই যে অন্যরা আমাকে অনুসরণ করবে। দর্শক বাংলাদেশের ছবি দেখতে চায় না দর্শক এখন অ্যাকশন ছবি দেখতে চায়। আমার যদি সুযোগ হয় তাহলে আমি তামিল ছবির মত অ্যাকশন ছবিতে অভিনয় করতে চাই। আমার ফাইটিং প্রশিক্ষণ নেওয়া আছে।

আমি অবসর সময় পাইলে নাটকের গল্প লিখি। আমার প্রিয় নায়ক শাকিব খান। হলে শাকিব খানের ছবি আসলে আমি সবার আগে টিকিট কাটার চেষ্টা করি। ভারতীয় বাংলা সিনেমার মধ্যে নায়ক জিৎ, দেব ও সোহান এর ছবি বেশি দেখি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

আজ বিশ্ব ক্যানসার দিবস

তামিল ছবির মত অ্যাকশন ছবিতে অভিনয় করতে চাই: প্রিয় খান

প্রকাশিত : ০৩:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২