মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যুব সমাজকে মাদকমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। উপস্থিত সকলে একটি সুনির্দিষ্ট ও স্বমন্বিত কর্ম পরিকল্পনার মাধ্যমে যাঁর যাঁর অবস্থান থেকে সবাই মিলে মাদকদ্রব্য ও মাদকাসক্তি প্রতিরোধ ও প্রতিকারে এগিয়ে আসবেন। “আপনাদের জেলার কুলাউড়া’র কৃতি সন্তান আমাদের সুরক্ষা সচিব স্যার তৃণমূল থেকে মাদক নির্মূলে যথাযথ ব্যবস্থা নেয়ার বিষয়ে জোর দিয়েছেন”। আপনারা জনপ্রতিনিধি’রা সক্রিয় ভাবে মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখবেন। ইমামগণ মসজিদের খুতবায় ও পুরোহিতগন ধর্মীয় উপাসনালয়ে সচেতনতা মূলক প্রচারের মাধ্যমে মাদক বিরোধী ভূমিকা রাখবেন। মঙ্গলবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত “মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এবং সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদক নির্মূলে সদর উপজেলার সকল জনপ্রতিনিধিদের সচেতনতা মূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ” মীর নাহিদ আহসান”। বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্য্যালয়ের অতিরিক্ত পরিচালক “মোঃ জাহিদ হোসেন মোল্লা” বলেন, সুস্থ্য বিনোদনের অভাবে শিশু -কিশোর, যুবকরা মাদকাসক্ত হচ্ছে। উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্য তিনি বলেন, তৃণমূল থেকে মাদক নির্মূলে ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধিদের সক্রিয় হতে হবে। মাদকাসক্তদেরকে অবহেলা না করে তাদেরকে সুস্থ্য মানুষ হিসেবে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে।
মৌলভীবাজার জেলা প্রশাসক কার্য্যালয়ের সহকারী কমিশনার “সৈয়দ সাফকাত আলী” র সঞ্চালনায় এবং মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা “সাবরীনা রহমান” এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান “মোঃ কামাল হোসেন”, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ” মো ঃ আব্দুল হক”, সদর
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান, সদর মডেল থানার ওসি ইনচার্জ “ইয়াসিনুল হক”, প্রমুখ। সভাপতির বক্তৃতায় ইউএনও, প্রকৌশলী “সাবরীনা রহমান” বলেন, উপস্থিত আপনারা যদি সক্রিয় হয়ে উদ্যোগী হোন, তাহলে অবশ্যই আপনাদের এলাকা থেকে মাদক নির্মূল হবে। এলাকার মুরব্বিরা উদাসীন না হয়ে উদ্যোগী হলে মাদকের বিস্তার রোধ হবে। “রাজনৈতিক প্রভাবের ভয়ে চুপ থাকলে সমাজ থেকে মাদক নির্মূল হবে না”। আপনারা সমাজের যে স্থরেই থাকুন না কেন, দয়া করে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করুন। মাননীয় প্রধানমন্ত্রী মাদক নির্মূলের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















