১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এ্যাপারেলস প্লাস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

কারখানার সহকারি প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, সকাল সাড়ে সাতটার দিকে বর্ষা সিনেমা হলের পাশে কারখানার ৭তলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিন সহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। মুহুর্তেই আগুন সেকশন জুড়ে ছড়িয়ে পড়লে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবরে সকল শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে। এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার এ্যাপারেলস প্লাস কারখানার ভবনে কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর ও আগুন লাগার কারণ জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত : ০৪:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২