মাদারীপুরে ২০২১-২০২২ অর্থ বছরে জেলা পর্যায়ে ইমাম খতিব ও আলেম ওলামাদের নিয়ে সা¤প্রদায়িক স¤িপ্রতি প্রতষ্ঠিা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন ইসলামী ফাউন্ডেশন মাদারীপুর শাখার আয়োজনে জেলা শিল্প কলা একাডেমীতে র্শীষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিশে^ ১৭০ কোটি মুসলমান রয়েছে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে আমরা ৯০ ভাগ মুসলিম। এদের মধ্যে যারা পীর,মাশায়েখ, আলেম-ওলামা, ইমাম ও খতিব আছেন তাদের কাছ থেকে কোরান ও হাদিস দুটি পবত্রি গ্রন্থ থেকে বয়ান ব্যাখ্যা আমরা সঠিকভাবে আশা করছি। কিন্তু যারা আমাদের সঠিক ব্যাখ্যা ও বয়ান দেন না, আমারা লক্ষ করছি প্রকৃতপক্ষে তারা নিজেরাই সেটা মানেন না। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে এ বাংলাদশ স্বাধীন হয়েছে তার আগে পাকিস্থানিরা আমাদের কিভাবে শোষণ, নির্যাতন ও গুলি করে ৩০ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেেেছ তাদের এজেন্টরা দেশে আজও বহু আছে। আজ তারাই হেফাজতের ধর্মীয় সমাবেশে হাদিস কোরান পুড়িয়ে দেশে অশান্তি সৃষ্টি করে র্বতমান সরকারকে বিপদে ফেলতে চেয়েছিল। পাকিস্থানিরা আমাদের ওর্দূ ভাষা শিখানোর জন্য নির্যাতন করছিল কিন্তু বঙ্গবন্ধু এর প্রতিবাদ করছিল যার ফলে শহীদ হয়েছেন সালাম, বরকতরা। এ র্কমশালায় স্বাগত বক্তব্য রাখেন,মো আলম হোসেন উপপরিচালক ইলামী ফাউন্ডেশন.মাদারীপুর। আলোচক জনাব মোঃ শাহাদাৎ হোসাইন,অধ্যক্ষ আহমদিয়া কামিল মাদ্রাসা,মাদারীপুর। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার ও পৌরসভা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















