০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় মোহাম্মদ সেলিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে ২ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম উখিয়া বালুখালী ২ নং ক্যাম্পের ব্লক সিয়ের আবদুল শুক্কুরের ছেলে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসরা ও মুন্না গ্রুপের গুলাগুলিতে আরসার এক সদস্য নিহত হয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

প্রকাশিত : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২