০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

“প্রধানমন্ত্রী পদ্মাসেতু করতে গিয়ে দেশে- বিদেশে অনেক প্রতিকুলতার সম্মুখীন হয়েছেন”

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,’মাননীয় প্রধানমন্ত্রী পদ্মাসেতু করতে গিয়ে দেশে- বিদেশে অনেক প্রতিকুলতার সম্মুখীন হয়েছেন এবং সকল প্রতিকুলতা সাহসিকতার সাথে মোকাবিলা করে আজ পদ্মাসেতু প্রতিষ্ঠিত হয়েছে। আসছে ২৫ জুন যার উদ্বোধন হচ্ছে।’

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উৎসব উপলক্ষে শিবচর উপজেলার বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরীঘাটে প্রধানমন্ত্রীর জনসভা স্থলে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক অস্থায়ী শৌচাগার ও সুপেয় পানির উৎস স্থাপনসহ অন্যান্ন প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলনে।

এসময় তিনি বলেন,’পদ্মাসেতু নিয়ে মানুষের প্রবল আকাঙ্খা রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে তাই ১৫/২০ লক্ষ মানুষের সমাগম হবার সম্ভবনা রয়েছে। তাই সমাবেশ স্থলের রাস্তাঘাট সংস্কারসহ জনসভায় আগত লোকজনের জন্য ৫শ টয়লেট নির্মান করা হচ্ছে। এছাড়া বোতলজাত পানির পাশাপাশি পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। লোকজন যাতে নির্বিঘ্নে ট্যাপ থেকে পানি পান করতে পারে।’

তিনি আরও বলেন,’সমাবেশ উপলক্ষে সকল প্রস্তুত চলছে। যারা কাজ করছে তাদের মধ্যেও ব্যপক উৎসাহ উদ্দীপনা রয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন এমপি, জেলা প্রশাসক ড রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী,শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আঃ লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ওসি মোঃ মিরাজ হোসেন , ভাইস চেয়ারম্যান বিএম আতাহার হোসেন বেপারি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

“প্রধানমন্ত্রী পদ্মাসেতু করতে গিয়ে দেশে- বিদেশে অনেক প্রতিকুলতার সম্মুখীন হয়েছেন”

প্রকাশিত : ০৫:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২