০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সরিষাবাড়ীতে ঘাতক ট্রাক্টর কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

জামালপুরের সরিষাবাড়ীতে ট্যাফে ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে ১জন নিহত ও দুইজন আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে ভাটারা স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশে চৌরাস্তা মোড়ে মতির দোকানের সামনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার(১৫ জুন) দুপুরে ফয়েজের মোড় এলাকায় অবস্থিত তামিম ইটভাটার একটি ট্যাফে ট্রাক্টর ইট ভর্তি করে ভাটারা ইউনিয়নে গ্রাহকের বাড়ীতে পৌঁছে দিতে যাচ্ছিল। দুপুরে একই মোটরসাইকেল যোগে বাড়ি থেকে তারা তিন জন ভাটারা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্যাফে ট্রাক্টর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিক্ষার্থী আশরাফ ফকির নিহত হয়। এবং দুইজন গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানান।

নিহত আশরাফ ফকির(১৭) ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।সে ভাটারা স্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণির শিক্ষার্থী এবং আহতরা হলেন, একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রাসেল বাবু(১৯) এবং নিজাম উদ্দিনের ছেলে পারভেজ মিয়া(২০)। রাসেল বাবু ভাটারা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং পারভেজ মিয়া একজন চাকুরীজিবী।

এবিষয়ে সরিষাবাড়ী থানার এস আই বশির আহমেদ বলেন, দুপুরে ৯৯৯ থেকে একটি কল আসে এবং একটি ট্যাফে ট্রাক্টর ও মোটরসাইকেল সংর্ঘষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। সংবাদ পেয়ে তৎক্ষনাৎ পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা মিলে। আহতরা জামালপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে এবং নিহতের লাশ কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য অনুমতি প্রদান করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

সরিষাবাড়ীতে ঘাতক ট্রাক্টর কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

প্রকাশিত : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২