০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রাজৈরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো এক স্কুল ছাত্রের মৃত্যু

মাদারীপুরের রাজৈর উপজেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত শিশু আফনান মোল্লা (১২) মারা গেছে।বুধবার (১৫ জুন) রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে ও টেকেরহাট আল-হেরা ইসলামী একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র।এর আগে একই ঘটনায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাচকাইচাইল গ্রামের মোস্তফা বেপারীর ছেলে গ্যাসের বেলুন বিক্রেতা জাহিদুল বেপারী (১৮) নিহত হয়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে নির্বাচন চলাকালীন সময় উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী ৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে দাঁড়িয়ে কেমিক্যাল মিশিয়ে বেলুনের গ্যাস তৈরি করা দেখছিলো আফনান। এসময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে বেলুন বিক্রেতা জাহিদুলের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং শিশু আফনানসহ আরো দুই বেলুন বিক্রেতা রাকিব(১৮) ও জুবায়ের মাতুব্বর(২২) গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতালে নেয়। এরপর চিকিৎসক তাদেরকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আফনানকে ঢাকা নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আহত শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

রাজৈরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো এক স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত : ০৭:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২