০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

দুই ছবি মুক্তি পেল আজ

আজ দেশের প্রেক্ষাগৃহে একইদিনে মুক্তি পেয়েছে দুটি ছবি। একটি অন্যন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ অন্যটি সৈকত নাসিরের ‘তালাশ’। সাধারণ সময়ে বহুদিন পর একসঙ্গে দুই সিনেমা মুক্তি পাচ্ছে। যার কারণে কিছুটা হলেও সরব হয়ে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। জানা গেছে, ‘তালাশ’ মুক্তি পাচ্ছে ৫৩টি প্রেক্ষাগৃহে আর ‘অমানুষ’ ৪১াট প্রেক্ষাগৃহে। ‘অমানুষ’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমায় দেখা যাবে তাদের। গত বছরের এপ্রিলে বান্দরবানে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙ্গামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা।

সিনেমাটিতে নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা ছাড়াও অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।

‘তালাশ’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে প্রথমবারের মতো রূপালী পর্দায় অভিষেক হচ্ছে আদর আজাদের। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। প্রেম নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমা। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

আজ বিশ্ব ক্যানসার দিবস

দুই ছবি মুক্তি পেল আজ

প্রকাশিত : ০৭:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২