ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলা ড্রেজারের পাইপ দিয়ে বালুর সঙ্গে আসা পানিতে ডুবে গোপাল চন্দ্র দাস ( ২ ) নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার ( ১৮ জুন ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলীনগর গ্রামের লতাবদ্ধ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত গোপাল চন্দ্র দাস লতাবদ্ধ পাড়া এলাকার পিষূয চন্দ্র দাসের ছেলে।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, বাড়ির লোকজনের অগোচরে পাশে ফসলের জমিতে বাংলা ড্রেজারের পাইপ দিয়ে বালু ভরাট করছে দেব দাশ সিংহ রায় নামে এক ব্যক্তি। সেই জমিতে বালুর সঙ্গে আসা পানি ও বৃষ্টি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকার ফলে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর জমিতে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় এলাকার এমরান জানান, ড্রেজার চলাকালে বালু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। ড্রেজার স্থাপনকারি মিজানকে মুঠোফোনে ফোন করলে ড্রেজার বন্ধ করার জন্য সে আমাকে নানা ভাবে হুমকি দুমকি দেয়।
সরাইল থানার এসআই বশির জানান,পানিতে ডুবে শিশু নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও শিশুর পিতার কোন অভিযোগ না থাকায় আমরা চলে আসি।
এ ব্যাপারে বালু ভরাটের ঠিকাদার মিজানকে মুঠোফোনেএকাধিক বার কল
করলে রিসিভ করে নাই।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















