০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত

অব্যাহত ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শুক্রবার(১৭জুন) দুপুর থেকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয়। ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকের সবজি ক্ষেত, ফসলি জমি, পুকুরসহ এলাকার ও বাড়িঘর।

শনিবার (১৮জুন)স্থানীয় লোকজন জানান, আখাউড়া উপজেলার হাওড়া নদী এবং স্থলবন্দর এলাকার পাস দিয়ে বয়ে চলা কালন্দি খালটি দিয়ে ভারতীয় পাহাড়ি ঢলের পানি হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে।

এতে করে উপজেলার সীমান্তঘেঁষা দক্ষিণ ইউনিয়নের আখাউড়া-আগরতলা সড়কের দুপাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা জানান ইতিমধ্যে পিআইও এর মাধ্যমে সকল চেয়ারম্যানদের কে নির্দেশনা দেয়া হয়েছে
যাদের বাড়িঘর প্লাবিত হয়েছে তাদের লিস্ট করার জন্য তাদেরকে সরকারি সহায়তা প্রদান করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত : ০৫:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২