০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চাঁদপু‌রে বাস-‌পিকআপ সংর্ঘষে পিকআপ চালক নিহত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে রিলাক্স বাস ও পিকআপের মৃ‌খোমু‌খি সংর্ঘষে আমিন বাবু (৩০) নামে এক পিকআপ চালকের মৃত‌্যু হয়ে‌ছে।

শনিবার (১৮ জুন) সকাল ৮টর প‌রে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নিহত হয়। নিহত চালক আল আমিন বাবু হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড টোরাগড় হাজী বাড়ীর বাসিন্দা।

এই ঘটনায় পিকআপ ভ্যানের দুই হেলপার আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স নামের একটি বাস আশিকাটি চাঁদখার বাজার এলাকায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে চাঁদপুরগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আল আমিন নিহত হয়। গুরুতর আহত হয় পিকআপে থাকা অপর দুই হেলপার‌কে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি থানায় নিয়ে আসে। এছাড়া নিহত পিকআপের চালক আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

চাঁদপু‌রে বাস-‌পিকআপ সংর্ঘষে পিকআপ চালক নিহত

প্রকাশিত : ০৮:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২