০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বরুড়ায় গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

কুমিল্লার বরুড়ায় সালমা বেগম (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় নিজ থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুঁলে আত্মহত্যা করেন।

সালমা বেগম বরুড়া পৌর এলাকার শুশুন্ডা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের এতবারপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

স্থাণীয় সূত্রে জানা যায়,সালমা বেগম প্রায় এক বছর ধরে পারিবারিক ঝামেলার কারনে বাপের বাড়ি বরুড়া পৌর এলাকার শুশুন্ডাতে থাকেন। শনিবার সকালে হটাৎ পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখে সিলিং ফ্যানের সাথে সালমার ঝুঁলন্ত দেহ।পরে তারা থানায় খবর দিলে পুলিশ আসে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) উত্তম কুমার সরকার বলেন, আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। পরে সুরতহাল তৈরি করে লাঁশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

বরুড়ায় গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রকাশিত : ০৮:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২