০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কালিয়াকৈরে অগ্নিকান্ডে ৩০টি ঘর পুরে ছাই

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রাতে আগুনে পুড়ে গেছে দুইটি কলোনির অন্তত ৩০ টি ঘর। ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, সকাল সোয়া ছয়টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় একটি কলোনির ঘরের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহূর্তেই এ আগুন কলোনির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এ সময় দুটি কলোনির অন্তত ৩০ টি ঘর ও এসব ঘরের মালামাল আগুনে পুড়ে যায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

কালিয়াকৈরে অগ্নিকান্ডে ৩০টি ঘর পুরে ছাই

প্রকাশিত : ০৮:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২