০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আগুনে ক্ষতিগ্রস্তদের নগদ টাকা ও খাদ্য সামগ্রী দিলেন আলীকদম সেনাজোন

বান্দরবানের আলীকদমে কাইরী ম্রো পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মঞ্জরুল হাসান।

শুক্রবার (১৭ জুন) বিকালে কানা মেম্বার পাড়া আর্মি ক্যাম্পে চৈক্ষ্যং ইউনিয়নের দূর্গম কাইরী ম্রো পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে এই নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, কাইরি ম্রো পাড়ার বাসিন্দা মেনঙ্গি ম্রো, লাউলি ম্রো, মেনরুম ম্রো, রুইপং ম্রো, লোওয়ই ম্রো।
এসময় আলীকদম জোনের জোন কমান্ডার মঞ্জরুল হাসান আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কখনো নিজেদের অসহায় ও একা ভাবলেন না। আপনাদের পাশে সেনাজোন সবসময় ছিল, আগামীতেও থাকবে। যখন যা প্রয়োজন সেনাবাহিনীকে জানাবেন। আলীকদম জোন সবকিছু করে দেবে। আমরা সবাই মিলে একটি পরিবার। আপনাদের সাথে নিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখব। এসময় ক্ষতিগ্রস্থদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন আলীকদম জোনের জোন কমান্ডার।

গত বুধবার লাকড়ির চুলা থেকে আগুন লেগে পাঁচটি ম্রো সম্প্রদায়ের ঘর, ধানসহ মূল্যবান জিনিস পত্র আগুনে পুড়ে যায়। আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় পাঁচটি ম্রো পরিবার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

আগুনে ক্ষতিগ্রস্তদের নগদ টাকা ও খাদ্য সামগ্রী দিলেন আলীকদম সেনাজোন

প্রকাশিত : ০৭:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২