০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বিরামপুরে বিটুমিন তৈরির অবৈধ কারখানায় ট্যাংকের বিস্ফোরণে দগ্ধ তিন

দিনাজপুর জেলার বিরামপুরে পুরাতন টায়ার পুড়ে বিটুমিন অয়েল তৈরির কারখানায় ট্যাংকের গ্যাস বিস্ফোরণে ৩ শ্রমিক গুরুত্বর ভাবে দগ্ধ হয়েছে। তাদের সবাইকে রংপুর মেডিকেল ও হাসপাতালে পাঠানো হয়েছে।

সরেজমিনে জানা যায়, বিরামপুর-ফুলবাড়ি মহাসড়কের পার্শ্বে বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দূর্গাপুর নামস্থানের শালবাগান এলাকায় নিয়াজ প্লাস্টিক এন্ড রাবার রিসাইক্লিং ওয়েল প্লান্ট (গ্রীন অয়েল) নামের একটি কারখানায় গত ৬ মাস ধরে পুরাতন টায়ার পুড়িয়ে বিটুমিন অয়েল তৈরি করা হচ্ছিল।

রবিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে ওই কারখানায় ট্যাংকের গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে ওই কারখানার ৩ জন শ্রমিক গুরুতর ভাবে দগ্ধ হয়। গুরুতর দগ্ধ ৩ শ্রমিককে দ্রুত উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোই নির্দেশ দেন। তাৎক্ষনিক তাদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।

দগ্ধকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আনছার আলীর দুই ছেলে কাদের আলী (৩০) ও মাজেদুর ইসলাম (২৬) এবং সিলেট জেলার হিমরুলের ছেলে রনি (১৮)।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, থানার পুলিশ ও ফাযার সার্ভিস দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার জানান, উপজেলা প্রশাসনের অগোচরে কারখানাটি চালানো হচ্ছিল। দূর্ঘটনার পর থেকে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বিরামপুর পুরাতন টায়ার পুড়ে বিটুমিন ওয়েল তৈরির কারখানার মালিক মোস্তাফিজুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরে আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত কোন ছাড়পত্র পাইনি। তবে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকজনকে শেয়ার পার্টনার নিয়ে এই কারখানাটি চলাচ্ছি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

বিরামপুরে বিটুমিন তৈরির অবৈধ কারখানায় ট্যাংকের বিস্ফোরণে দগ্ধ তিন

প্রকাশিত : ০৯:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২