০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ জুন) ভোর রাতে তারাবো পৌরসভার বরপা ও সকালে কাঞ্চন পৌরসভার মাস্টার ফিলিং ষ্টেশনের সামনে ঘটে এ দুর্ঘটনা। দুর্ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক-হেলপারকে
আটক করেছে পুলিশ। ভুলতা হাইওয়ে পুলিশের ভুলতা ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, তারাব পৌরসভার বরপা এলাকার দর্পণ গার্মেন্টসের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে ভোররাতে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত যুবক নিহত হন। অপর

দিকে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার মাস্টার ফিলিং স্টেশনের সামনে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে বেঙ্গল সিমেন্ট

বোঝাই ট্রাকের ধাক্কায় কারিমুল্লাহ নামের এক পথচারী নিহত হয়। নিহত কারিমুল্লাহ,উপজেলার পূর্বকালাদি এলাকার সুলতান মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক আরিফ মিয়া ও হেলপার আলামিনকে আটক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২

প্রকাশিত : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২