০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

টাঙ্গাইলে পর্ণোগ্রাফী ও মাদক বিক্রেতাসহ আটক ২

টাঙ্গাইলে পর্ণোগ্রাফী সংগ্রহ ও বিক্রির অভিযোগে একজন এবং ফেনসিডিল সরবরাহের অভিযোগে আরো একজনকে আটক করেছে র‌্যাব। কালিহাতী উপজেলার বল্লা বাজার এবং শহরের অশেকপুর বাইপাসে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

সোমবার (২০ জুন) দুপুরে র‌্যাব-১২ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, সোমবার সকালে কালিহাতী উপজেলার বল্লা বাজারে অভিযান চালিয়ে ফ্রেন্ডস মাল্টিমিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক্স দোকান থেকে বিপুল পরিমাণ পর্ণোগ্রাফী, একটি সিপিইউ, একটি মনিটর ও কী-বোর্ডসহ জয় সরকারকে আটক করে। আটককৃত জয় সরকার বল্লা গ্রামের সুনীল চন্দ্র সরকারের ছেলে।

অপরদিকে, সোমবার ভোরে র‌্যাবের একটি দল বঙ্গবন্ধু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাসে অভিযান চালায়। এ অভিযানে ৯৭ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মো. আব্দুর রাজ্জাককে আটক করে। আটককৃত আব্দুর রাজ্জাক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত মোনাছ মালিতার ছেলে। আটককৃতদের নামে কালিহাতী এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

টাঙ্গাইলে পর্ণোগ্রাফী ও মাদক বিক্রেতাসহ আটক ২

প্রকাশিত : ০৫:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২